যে কোনো সময় লেখা পোস্ট করা যায় । লিঙ্ক - https://webtostory.com/to-post-the-text/

কবিতা সমগ্র

web to story




তোমার শ্যামল পৃথিবীটা

জিএম মুছা।

তাং ১৪/১০/২০০৬ ইং

আর কতটা কাঁদালে আমাকে তোমার দু’চোখের জল শুকাবে, অথবা কতটা পোড়ালে আমাকে তোমার দু’হাতের মুষ্টি ✊ ভরবের, আমার জ্বলন্ত চিতার দেহ ভস্ম ছাই দিয়ে? আকাশের কালো ☁️ মেঘের
কতটা শীতল জলের বর্ষা হলে, তোমার শ্যামল পৃথিবীটা ভিজবে? কতটা ব্যথা -বেদনা আর যন্ত্রণা দিলে আমাকে, তোমার হৃদপিন্ডের জমানো সব কষ্ট গুলো ভুলে যাবে, হেসে উঠবে তোমার শ্যামল পৃথিবীটা??

( সমাপ্ত)

যোগাযোগ: 
রওশন আলী স্মৃতি   ভবন,৩য় তলা, ০৮ নম্বর কক্ষ,৩ মুজিব সড়ক, যশোর-৭৪০০। কোতয়ালী মডেল থানা,সদর- যশোর-৭৪০০।
মোবাইল: ০১৭১১০৪৭১৪০
Gmail: gmabumusa 89@gmail.com


-------------


web to story


আমার অস্তিত্বে তুমি

নিপুন দাস

আজকাল নিজেকে ভীষণ
একা মনে হয়,
জীবনের চাওয়া পাওয়া
রাগ অভিমানগুলো যেন ;
দিনশেষে দাঁড়িপাল্লার পরিমাপে
জ্যামিতিক ছন্দে পরিমাপিত হয়।

কৃত্তিমতা মাখা আধুনিক যাপন শৈলীতে,
পর্বতারোহী গমনে ভুলে যাই-
মাঝে মাঝে নিজের অস্তিত্বের কথা।
আমার অস্তিত্ব যেন শুধু আমার সংকট;
নথিভুক্তিকরণ হয় প্রতিনিয়ত বিষণ্নতা হিসাবের পাতায়।

পাতা ঝরার পৃথিবীতে নিঃসঙ্গতা যেন ঘুমের আয়ু,
নিঃশেষ হয়ে ও বেঁচে থাকে
সগৌরবে বাঁচার আশায়।

সূর্য ডুব দেয়!
নিস্তব্ধতা আসে ঘুমের বেলকোণিতে,
জেগে ওঠে আবারও সূর্যস্নাত সকাল!
খুঁজে পাই- নতুন আমার আমিকে।

যে আমিতে নেই-আমার বসবাস,
ক্ষণিক বসন্ত’ ফুরিয়ে যায় যেন বারংবার,
আমার আমিত্তে বসত বাঁধে যে জন –
দিনশেষে তারই অভিমানে;
বাক্সবন্দী হয় যেন আমার দিনপঞ্জিকা।

কখনো জানতে চাওয়া হয়নি নিজের কাছে,
আমার ভালো লাগার কথা।
ব্যস্ততার লক্ষ্যমাত্রা ছোঁয়ার তাগিদে,
পর্বতারোহী গমনে ভুলে গেছি –
নিজের অস্তিত্বের কথা।

যে আমাকে খুঁজতে চাই তোমার মাঝে!
দিতে পার কি তুমি;
কিছু আবদার, কিছু অনুরাগ জমা রাখার- মস্ত বড় ভান্ডার?
পার কি আমার সকল কষ্টগুলোকে
নিমিষে লুফে নিতে?
টক্সিন বিহীন ভালোবাসার
একটু আস্বাদ দিতে?
আমার আকাশ ভরে উঠবে যেন শুধু- তোমার ভালোবাসার ছোঁয়ায়
আমার অস্তিত্বের নাম হবে –
” শুধু তুমি “।।


________


web to story


রোজ নামচা ভালোবাসা
দেলোয়ার হোসেন সজীব

আমার দিন লিপিতে তুমি নামের একটা মানুষ জায়গা করে নিয়েছে..
যার আসা যাওয়া অবিরাম আমাকে নিয়ে চলা,
আমি যেখানে তাকাই,যেখানে যাই, তুমি নামক মানুষ টাকে পাই
মনে হয় দিনলিপি তে তুমি নামের মানুষ টা সংসার পেতেছে।

আমার ভালো লাগা, খারাপ লাগা তোমাকেই কেন্দ্র করে,
তুমি হাসলে যেন আমি হাসি,তুমি কাঁদলে যেন অঝরে কাঁদি..
রোজ একটা ভালো সংবাদ শুনলে আমি ভালো থাকি,
আবার রোজ একটা খারাপ সংবাদ শুনলে খারাপ থাকি।

এ যে কোন মায়া কোন ছায়া আমায় ঘিরেছে জানিনা…
আমি যেন তুমি ছাড়া এক দন্ড ভালো থাকিনা,
প্রতিনিয়ত তোমার সাথে কথা বলার ইচ্ছা,
প্রতি নিয়ত তোমাকে ঘিরে থাকার ইচ্ছা।

আমি কারণ বারণ, সব ছাপিয়ে তোমাতে বিভোর
তোমার জন্য ব্যস্ত অস্থির আমার অন্তপুর,
জানিনা কেনো তোমাকে ঘিরে থাকার এতো বাসনা!
হয়তো বা তুমি আমার রোজ নামচা ভালোবাসা।


_________


web to story


তবুও কী যেন নেই !
-সোহাগ রেজা


স্বপ্ন ভাসে জীবনের ক্ষণিক পাতায়!
সব কিছু অগোছাল কেন যেন মনে হয়!
ফেলে আসা দিনগুলো আজ হয়ে গেছে ছোট্ট গল্প !
কল্পিত দৃশ্যেগুলো নতুন ফ্রেমে চিত্রিত হবে!
বৈশাখীর আকাশ ঢাকে যদি কালো মেঘে !
হৃদয়ে কেন দেয় অজনা হানা !!
ঝড়ো হাওয়ার আভাসে অনুভূতির সংশয়!
সুখের হালখাতায় কেন কষ্টের কালো বর্ণ!
দুঃখ যদি দূরে যায়, সুখ যদি ফিরে আসে !
সেই ছোট্টবেলা কেন ফিরে আসেনা !
হয়তো সে ভুলে গেছে !
স্মৃতিকাতরতায় ভরপুর জীবন কেন এতো ভারী হয় !
সহজ জীবন কেন হয়না ততটা সহজ!
সরল মন কেন নিরবে কেঁদে যায়!
কেন স্মৃতি তাড়িত করে বহুবার!
কেন মনে জাগে ফিরে পাবার বাসনা!
যদিও ফিরে যেতে ইচ্ছে হয় ভীষণ-
তবুও হয় না ফেরা !
কত যে মধুময় আবদার আর রকমারি চাওয়া !
উল্টো-জুতো হয়না পরা ছোট্ট দু’টি পায় !
সব আছে এখানেই কিংবা তার চেয়েও বেশি-
তবুও কী যেন নেই !
মায়ের মুখের স্মৃতির পাতা ঘুম পাড়ানি গান!
বাবার-শাসন সোহাগ-মাখা বটবৃক্ষের মতো!
মায়ের স্নেহে-অস্তিত্ব গড়া ভীষণ আবেগ ঘন !
এভাবেইতো ছোট্টবেলা যায় যে বড় হয়ে !


_________







web to story



কথার ফাঁকে

প্রবক্তা সাধু
কথার ফাঁকে যদি থাকে খারাপ অভিপ্রায়, শুনলে কথা লাগে ব্যথা পরাণ জ্বলে যায়।

কথা যেমন স্বাদও তেমন মিষ্ট তিতা নুন, দুষ্ট লোকে কথার ফাঁকে করতে পারে খুন।

কথার ধাঁচে কেউবা বাঁচে আশার আলো পায়, কথার ফাঁকে যেনো থাকে মহৎ অভিপ্রায়।
——————– ১০/০৬/২০২২

Post a Comment

ধন্যবাদ । শুভেচ্ছা ।
© Web to Story - Site. All rights reserved. Developed by Jago Desain