যে কোনো সময় লেখা পোস্ট করা যায় । লিঙ্ক - https://webtostory.com/to-post-the-text/

মোঃনুরুল ইসলাম নিলয়



 আশাবাদ

মোঃনুরুল ইসলাম নিলয়
তীব্র বাতাসের তোড়ে যেমন উড়ে যায় শুকনো পাতা,
তীব্র স্রোতে যেমন করে ভেসে যায় শত খড়কুটা ও কচুরিপানা।
তেমনি বিপ্লবী চেতনার জন্ম হোক সবার অন্তরে।
নৈতিক চেতনার উন্মেষ ঘটুক সবার মনের ভেতরে।
শত অন্যায় পাপাচার ধুয়ে নিয়ে যাক সেই বিপ্লবী চেতনার তোড়ে।
সব ক্যু ও দূর্নীতি উড়ে যাক তীব্র সেই নৈতিকতার ঝড়ে।
এমন দিন কখনো আসবে কি?
যেদিন কেউ আর বঞ্চিত হবেনা নিজ নিজ অধিকার থেকে।
কেউ না খেয়ে মরবেনা এই ভূপ্রান্তরে।
যেদিন কারো ফাইল আটকে ঘুষ চাইবেনা বিভিন্ন দপ্তরে।
কেউ কাউকে ভূমি থেকে উচ্ছেদ করবেনা চিরতরে।
কোন নারী আর নির্যাতিত হবেনা যৌতুকের দায়ে।
কেউ কাউকে ব্লাকমেইল করে হাতিয়ে নিবেনা সর্বস্ব।
কেউ আর ধর্ষিত হবেনা অবশ্য।
হ্যা,আমি এমনি এক দিনের স্বপ্ন দেখি।
যে স্বপ্ন পূরনের জন্য দরকার বিপ্লবী চেতনার।
দরকার নৈতিক শুদ্ধতার।
দরকার নৈতিক গণজাগরণের।
দরকার সাহস ও সত্যের।
আমি আশাবাদী এমন দিন আসবেই।

Post a Comment

ধন্যবাদ । শুভেচ্ছা ।
© Web to Story - Site. All rights reserved. Developed by Jago Desain