যে কোনো সময় লেখা পোস্ট করা যায় । লিঙ্ক - https://webtostory.com/to-post-the-text/

শ্রী রাজীব দত্ত




নিয়তি বা পরিহাস
কলমে – শ্রী রাজীব দত্ত

আজ গল্পটা হোক একটু অন্য ধাঁচের। আমাদের মানুষের মানসিকতা ভিন্ন রকমের। আর মানুষের ভাগ্যের পরিহাস মানুষকে বারবার নতুন কিছু শেখায়।

আজকে গল্পের কিন্তু চরিত্র হলো রাজদীপ , এই রাজদীপ সম্পর্কে বিস্তারিত না গিয়ে সামান্য একটি ঘটনার বিবরণ আজকের গল্পের মূল বিষয়বস্তু। আজ প্রচন্ড অশান্তির মধ্যে রাজদীপের দিনটা কেটেছে নানান রকম মানসিক চাপ কাজের চাপ তো আছেই। সেই সঙ্গে একটা উটকো ঝামেলায় জড়িয়ে পড়েছে সে। রাজদীপ বেশকিছু সংস্থার সাথে তপ্রোতভাবে জড়িত এবং নিজেও একজন সমাজসেবক। এ তো গেল অন্য কথা, আজকের ঝামেলাটা তার মাসির বাড়ির ফ্ল্যাটে সৃষ্টি হয়েছে।

তার মাসির বাড়িতে সিড়ির নিচে বাইক রাখায় ঝামেলার সৃষ্টি যদিও এর আগে দু-একবার কথা কাটাকাটি হয়েছে, তবে আজযে ঝামেলাটা সবকিছু যেন অতিক্রম করেছে। একজন বদমেজাজী এবং অসভ্যভাষী মানুষ এবং তার স্ত্রী রাজদীপের সঙ্গে অবিরাম অসভ্য ব্যবহার শুরু করেছে, সেই ঝামেলা বিনা কারণেই ফ্লাটের ভেতর থেকে রাস্তায় টেনে নিয়ে এসেছে রাস্তার মানুষ ও সমস্ত ঝামেলার বিস্তারিত জেনে রাজদীপ এর হয়েই কথা বলছে। মানুষের সভ্যতা তার ব্যবহারে পরিচয় পায়।

রাজদীপ সেই ঝামেলায় খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না বলেই সে বেশি কথা বলে না এবং অপর দিকে থাকা সেই অসভ্যভাসি মানুষটি তাকে বলছে এই ফ্ল্যাটে আমার 350 স্কয়ার ফুটের ফ্লাট আছে, এবং একটির দাম 15 লক্ষ টাকা, এই নিয়ে নানান তর্ক-বিতর্ক আর ঝামেলা সৃষ্টি হয়েছে। এমনকি ফ্ল্যাটের প্রোমোটারও রাজদীপের হয়ে কথা বলেছে, সত্যি বলতে কি রাজদীপ এর কোনো দোষ ছিলোনা। কিন্তু সব থেকে মজার ব্যাপার এই যে আজকে বিশাল অট্টালিকা টা দাঁড়িয়ে রয়েছে যেখানে ঐ ব্যক্তির 15 লক্ষ টাকার ফ্ল্যাট রয়েছে সেই জমিটার একটা বৃহৎ অংশ রাজদীপ মালিক ছিল।

অর্থাৎ হিসাব মতন কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল রাজদীপ এর। তবে একটি বারের জন্য কিন্তু রাজদীপ সে-কথা বলেনি যে তার কোটি টাকার সম্পত্তির সাথে আপনি 15 লক্ষ টাকার সম্পত্তি তুলনা করছেন এখানেই বোঝা যায় মানুষের উচিত শিক্ষা বা সঠিক অভ্যাস বা ব্যবহার। সত্যি কথা বলতে কি রাজদীপ এর বাইক যে ঘরে আছে, সেই ঘরের সঙ্গে ওই ব্যক্তির ঘরের তুলনা করা হয় তাহলে হয়তো হিসাবটা ঠিক এরকম দাঁড়াবে 5:3:2। একটা সময় ওই ব্যক্তির উদ্ধত্যপানা চরম উদ্দীপনাই সৃষ্টি হয়েছে, তখন প্রোমোটার সেই বদমেজাজি মানুষটিকে রাজদীপ সম্পকে গুগলে সার্চ করতে বলে । তখন সে গুগোল এ থাকা রাজদীপ সম্পর্কিত তথ্য দেখে স্তম্ভিত হয়ে যায়।

গল্পের মত না আমরাও হয়তো অনেক কিছু না জেনেই অনেক কিছু না বুঝে অনেক সময় মানুষের সম্পর্কে অনেকটা বেশি মন্তব্য করে ফেলি, হয়তো তার অতীত সম্পর্কে বা তার পরিপূর্ণতা সম্পর্কে কোন ধারনাই আমাদের থাকে না।

©®শ্রী রাজীব দত্ত 

Post a Comment

ধন্যবাদ । শুভেচ্ছা ।
© Web to Story - Site. All rights reserved. Developed by Jago Desain