যে কোনো সময় লেখা পোস্ট করা যায় । লিঙ্ক - https://webtostory.com/to-post-the-text/

শিরোনামহীন আমীর আজম খান

 শিরোনামহীন

আমীর আজম খান
সেদিন মেঘলাপারের আকাশ
নিচে ফুলতোলা কামিজের পাতা পরা মেয়ে গাছেরা
হেঁটে গেল স্বপ্ন সমেত নীলপরী!
নিজন নদীর বাঁক ঘুরে
বুনে গেল অফুরন্ত তিলফুলের অবণনীয় রূপ
নিশি পাওয়া মানুষ আমি…
দিক ভুলে এলোমেলো চলি
কঞ্চির ফাঁকে শিম আর লাউ ডগা
নবিশ বাউল দেখে দোতরা বাজায়।

Post a Comment

ধন্যবাদ । শুভেচ্ছা ।
© Web to Story - Site. All rights reserved. Developed by Jago Desain